ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত -১ এবং গুরুতর আহত- ১

Rafsan Ahmed FarHan 🥀
  • প্রকাশিত : সোমবার, মার্চ ৩, ২০২৫
  • 86 শেয়ার

মোঃ আক্তারুজ্জামান, স্টাফ রিপোর্টার:

 

ভাতিজা রিয়াজুল ইতালি যাবে ক’দিন পরে। সেই সুবাদে চাচা ওয়াদুদ ফকির ইফতার পরে বাড়ি থেকে ভাতিজাকে নিয়ে ঘোরাঘুরি করতে বেড়িয়ে ছিল । কিন্তু নিয়তির বিধান। ভাতিজা বেচে গেলেও চাচা চলে গেলেন ভাতিজার সামনে।

রোববার রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ারমাঠ বাবলাতলায় রাস্তার খানাখন্দে ছিটকে পড়ে রাত পৌনে আটটার দিকে ওয়াদুদ ফকির (২৩) মোটরসাইকেল চালক নিহত এবং আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী ভাতিজা রিয়াজুল ফকির । দুজনে সম্পর্কে চাচা ভাতিজা বলে নিশ্চিত করেন চাচাত ভাই মোতাহার শেখ। দুজনের গ্রামের বাড়ি রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর।খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং আহত মোটরসাইকেল আরোহীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে জরুরী ভাবে জেলা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারাদিন রোজা রাখার পর ইফতার করে চাচা ভাতিজা মিলে মোটরসাইকেল নিয়ে ভাঙ্গায় ঘুরতে আসছিল। পথিমধ্যে দুর্ঘটনা এলাকায় পৌঁছালে মহাসড়কের রাস্তার দুইপাশের কাজের খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে তারা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসময় চালক ওয়াদুদ ফকিরের উপর দিয়ে অজ্ঞাতনামা একটি ট্রাক তার উপর দিয়ে চলে গেলে লাশ কয়েকটি টুকরো হয়ে রাস্তার সাথে মিশে যায়। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪