ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, এপ্রিল ৭, ২০২৫
  • 99 শেয়ার

মোঃ মেহেদী হাসান,সিরাজগন্জ।

 

আজ ৭ ই এপ্রিল সিরাজগন্জের শাহজাদপুরে ফিলিস্তিনিদের উপর চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ছাত্র জনতা এবং দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই আগ্রাসন বন্ধের দাবি জানান। মিছিলটি শাহজাদপুর সরকারি পাইলট মডেল হাই স্কুল থেকে শুরু হয়ে শহর ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে বক্তারা বলেন,গাজায় শিশু, নারী ও সাধারণ মানুষের উপর যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, বক্তারা বিশ্বের সমগ্র মুসলিম জাতিকে একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের উপর ইসরাইলের এই অমানবিক হত্যাযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।উক্ত মিছিলের স্লোগান ছিল  ফিলিস্তিনিদের পক্ষে বর্বরতার বিরুদ্ধে

এই সময় অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

বিক্ষোভ শেষে উপজেলা চত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪