ঢাকা   ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ফিলিস্তিন ও গাজায় নির্বিচারে মুসলিম হত্যার বন্ধে দাবিতে কাশিমনগরে বিক্ষোভ মিছিল। 

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, এপ্রিল ৯, ২০২৫
  • 144 শেয়ার

মো ইফাজ খাঁ বিশেষ প্রতিনিধি:

 

ফিলিস্তিনের গাজা ও রাফাহতে নারকীয় হামলায় হাজার হাজার নিরপরাধ মুসলমানদের শহীদ করার প্রতিবাদে কাসিমনগর বাজারে সর্বস্তরের আলেম-ওলামাগণ ও তাওহীদ জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় গাজা ও রাফায় মানবাধিকার লড়ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টির দাবিতে কাসিমনগর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি (কাসিমনগর) (হবিবপুর) (বহরা) (দেওগাও) হয়ে আবার কাসিমনগরে মিলিত হয় । মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে এই সহিংসতার বিরুদ্ধে একজোট হয়ে নিজেদের কণ্ঠ তুলে ধরেন। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মিছিল শেষে পথসভায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানান, এই নৃশংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং মানবাধিকার লংঘন বন্ধ করা হোক। মুসলিম ইয়ুথ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রতিবাদ আগামীতে আরও জোরদার করা হবে, যাতে বিশ্বের সামনে এই অবিচারের ঘটনা উন্মোচিত হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪