ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডল কে বাঁচানোর দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
  • 94 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

ধরলা নদীর তীব্র ভাঙন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডল কে বাঁচানোর দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমন্ডল এলাকার ধরলা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে এ মানববন্ধনে ধরলার ভাঙনের শিকার শত-শত পরিবারের লোকজন সহ ওই এলাকার হাজারো নারী-পুরুষ অংশগ্রহন করেন।
স্থানীয়রা জানান, গত দেড় মাসে কমপক্ষে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। কোন ক্রমেই নদী ভাঙন ঠেকানো যাচ্ছে না। চোখের সামনে শতশত বিঘা আবাদি জমি গিলে খাচ্ছে,আগ্রসী ধরলা নদী। বিলীন হয়ে যাচ্ছে বসত বাড়ি সহ পূর্ব পুরুষের কবর ।

মানববন্ধন ও সমাবেশে ভাঙন কবলিত পরিবারের পক্ষে সালেকা বেওয়া, আবু সিদ্দিক, কান্না জরিত কন্ঠে বলেন, আমাদের ফসলি জমি, বসত ভিটা এমনকি আমাদের বাপ-দাদার কবরও বিলীন হয়ে যাচ্ছে, এই ভাঙ্গন থেকে আমাদের বাচান, তারা সরকারের কাছে নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থার দাবি জানান।
মানববন্ধন সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী, সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি,
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আশরাফ আলী, সাবেক স্বাস্থ্য পরিচালক ডা: শাহাদত হোসেন এবং কুড়িগ্রাম উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তরা ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪