ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন।

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
  • 101 শেয়ার

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের পৃষ্ঠপোষকতায় ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট (২৯ সেপ্টেম্বর) সোমবার সকাল ৯টায় বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে উদ্বোধন হয়।

বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আকবরিয়া গ্রুপের স্বত্বাধিকারী হাসান আলী আলাল, ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশীদ শাহিন, শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক সাহেদুল ইসলাম রবি প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় শহীদ আবু সাঈদ একাদশ বনাম শহীদ মীর মুগ্ধ একাদশ। ৫০ ওভারের এই খেলায় মীর মুগ্ধ একাদশ টসে জিতে ব্যাট করতে নামে।

বগুড়া জেলার বয়সভিত্তিক ৬০ জন খেলোয়াড়কে নিয়ে গঠিত চারটি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলো হলো শহীদ আবু সাঈদ একাদশ, শহীদ মীর মুগ্ধ একাদশ, শহীদ ইয়ামিন একাদশ ও শহীদ ওয়াসিম একাদশ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪