সুমাইয়া মোস্তাকিম বগুড়া জেলা স্টাফ রিপোর্টারঃ
বগুড়া শহরের নিজ বাসার ছাঁদ থেকে পড়ে অপর্ণা নামের এক নার্সিং কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার বগুড়া শহরের জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকায় নিজ বাসার ছাদ থেকে পড়ে অপর্ণা (২৩) এর মৃত্যু নিয়ে নানা ছলচাতুরি শুরু হয়েছে।
নিহত হিমাংশু চক্রবর্তী কন্যা অপর্ণা । অপর্ণার বুকে ও পায়ে আঘাত পেলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করান।সেখানে তাকে ভিবিন্ন চিকিৎসা সেবা দিয়ে বাঁচাতে ব্যার্থ হন ডাক্তার। চিকিৎসারত অবস্থায় রাতে মারা যায় অপর্ণা।
মৃতদেহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
প্রাথমিক ভাবে জানা যায়, নিজ বাড়ির ছাদে ফোনে কথা বলছিলেন, অসতর্কতাবসত ছাঁদ থেকে পড়ে যায় অপর্না। বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন অপর্ণা।