ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বগুড়ার গাবতলীতে বজ্রপাতে ১ নারীর মৃত্যু

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ৫, ২০২৫
  • 94 শেয়ার

হাবিব (গাবতলী প্রতিনিধি ) বগুড়া

 

বগুড়ার গাবতলী উপজেলায় বজ্রপাতে শেফালি বেগম নামে ১ নারী নিহত হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যমারছেও গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শেফালি বেগম ওই গ্রামের দেলোয়ার প্রামাণিকের স্ত্রী।
জানা গেছে, দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে শেফালি বেগম বাড়ির পাশে ইছামতী নদীর তীরে তীরমোহনী মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী শফিক ইসলাম বলেন, ‘আমি নদীর এপারে বসে ছিলাম, হঠাৎ বজ্রপাতের শব্দ ও চিৎকার শুনে নদী পার হয়ে গিয়ে দেখি মাঠের মধ্যে তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন। পরে তাকে বাড়িতে নিয়ে আসি।’

এ দিকে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হকের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪