হাবিব, (গাবতলী) বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী থেকেও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসন ৪২- বগুড়া- ৭ (গাবতলী – শাজাহানপুর) আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে সোমবার (২২ ডিসেম্বর) গাবতলী উপজেলা রির্টানিং ও নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান দপ্তর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এসময় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের নির্বাচন সমন্বয়ক সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন,গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃএনামুল হক নতুন,থানা বিএনপির সদস্য ও সাবেক পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম পিন্টু।
সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুর রইফ, নির্বাচন অফিসার মোঃ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।