ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বগুড়া শিবগঞ্জ উপজেলায় দেউলী ইউনিয়নে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
  • 83 শেয়ার

মো:মহিদুল হক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়া

 

বগুড়া শিবগঞ্জ থানাধীন দেউলী ইউনিয়নে ভরিয়া বিহার পুর গ্রামে মাস্টার পাড়ার মোঃ শাহজাহান ফকিরের ছেলে মোঃ মুত্তালেব হোসে ন ফকির গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।
জানা যায় একই থানাধীন মোকামতলা ইউনিয়ন লস্করপুর গ্রামের মোঃ আব্দুল করিম পুলিশের ছেলে মোঃ আব্দুল মমিন ফকিরের পুকুর এবং মৃত আব্দুল জলিলের ছেলে সোহেলের পুকুর একসাথে অবস্থিত। সোহেল তার পুকুরে মাছ ছেড়ে দিলে রাতের অন্ধকারে আবদুল মুমিন মুত্তালিব এর সহযোগিতায় জাল কেটে তার পুকুরে মাছ পার করে নেয়। এক পর্যায়ে কথা জানাজানি হয়ে গেলে গ্রাম্য ভাবে সালিশ বসে। সালিশি দরবারে আব্দুল মমিন প্রভাবশালী ব্যক্তি হওয়ায় আব্দুল মোত্তালেবের ওপর দোষ চাপিয়ে দেয়। আব্দুল মোত্তালিব চোরের অপবাদ সহ্য করতে না পেরে মোকামতলা বন্দরে গিয়া গ্যাস ট্যাবলেট কিনে আত্মহত্যার উদ্দেশ্যে খেয়ে ফেলে। বাজারে লোকজন জানতে পেরে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। পরে লাশ ময়না তদন্ত শেষে বাড়িতে নিয়ে এসে কাফনের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কোন মামলা হয়েছে কিনা জানা যায়নি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪