ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বগুড়া সদর উপজেলায় কৃষক কৃষাণীদের মাঝে উপকরণ বিতরণ

Mizanur
  • প্রকাশিত : সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
  • 107 শেয়ার

মোঃ কামরুজ্জামান সম্পদ, বগুড়া ।

 

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের মাঝে উপকরণ বিতরণ সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।সোমবার বগুড়া সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উক্ত উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা ।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি পলাশ চন্দ্র সরকার, সহকারী কমিশনার গোপনীয় সাদমান আকিব, ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, কৃষি অফিসার ইসমত জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিউলি খাতুন, সহকারী কর্মকর্তা মাহবুব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, যুব উন্নয়ন অফিসার নাজিয়া সামস, পল্লী সঞ্চয় ব্যাংক বগুড়া জেলা অফিসার সাদিকুর রহমান, সদর শাখার ব্যবস্থাপক মাহফুজার রহমান, লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক সহ কৃষি অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে ৯৬ জন কৃষকের মাঝে বীজ, চারা, নেট, বীজ সংরক্ষণ পাত্র, সার, সাইনবোর্ড বিতরণ করা হয়েছে ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪