ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বগুড়া-২ (শিবগঞ্জ): ৩৫ বছরের অপেক্ষার অবসান, অবশেষে নতুন মসজিদ পাচ্ছে নাগরবন্দর এলাকা

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ২, ২০২৫
  • 127 শেয়ার

মোঃ মহিদুল হক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়া

 

 

জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে যোগ দিলেন মীর শাহে আলম’

০২ নভেম্বর-২০২৫, রবিবার:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের নাগরবন্দর জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, নওগাঁ বিশ্ববিদ্যালয় ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহে আলম।

রবিবার (২ নভেম্বর ২০২৫) দুপুর ১টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের বিগত ৩০/৩৫ বছরের প্রত্যাশিত দাবি ছিল এ মসজিদটির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লীবৃন্দ।

উপজেলা সদরের এই ঐতিহ্যবাহী নাগরবন্দর জামে মসজিদের উন্নয়ন কাজ ছিল স্থানীয় মানুষের প্রায় ৩৫ বছরের দাবি। অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহযোগিতায় ও মীর শাহে আলমের নিরলস প্রচেষ্টা ও উদ্যোগে সেই স্বপ্ন বাস্তব রূপ নিতে যাচ্ছে।

স্থানীয়রা জানান, মীর শাহে আলম সবসময় এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে এই মসজিদ উন্নয়ন কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় উপস্হিত মুসল্লীদের উদ্দেশ্য বক্তৃত্বায় মীর শাহে আলম জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ২৫ লক্ষ টাকা ব্যয়ে এখানে নির্মিত হচ্ছে এ নতুন মসজিদটি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪