ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বরেণ্যব্যক্তিদের মিলনমেলায় মুখরিত ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির ইফতার মাহফিল

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, মার্চ ১০, ২০২৫
  • 91 শেয়ার

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):

 

ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সমিতির উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নাসিরনগর উপজেলা সমিতি, ঢাকা এর সভাপতি প্রফেসর ড. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ শাফিনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বরেণ্য ব্যাক্তিবর্গ সহ ঢাকায় বসবাসরত নাসিরনগর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যাদের আলোকিত উপস্থিতিতে ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিনত হয়,তাদের মধ্যে অন্যতম অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক উপ-প্রেস সচিব ও দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সাবেক

রাষ্ট্রদূত শফি ইউ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজিবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমদ ফরিদ, সাবেক অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার গাজীউর রহমান, সাবেক সচিব সঞ্জয় ভৌমিক, সৈয়দ শরীফ প্রমুখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ ইফতার ও দোয়া মাহফিলে ঢাকায় বসবাসরত নাসিরনগর উপজেলার ঊর্ধ্বতন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট নাগরিক সহ সকল শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতি মিলন মেলায় পরিনত হয়।দোয়া মাহফিলে নাসিরনগরসহ দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। সবশেষে প্রায় এক হাজার রোজাদার একত্রে বসে ইফতার গ্রহণ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪