ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, বান্দরবান কর্তৃক স্থানীয় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

Mizanur
  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
  • 62 শেয়ার

মো: রমজান আলী, স্টাফ রিপোর্টার ।

 

বান্দরবান পার্বত্য জেলার বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে সেক্টর সদর দপ্তর, বান্দরবান নিরলসভাবে দায়িত্ব পালন করছে। বান্দরবান সেক্টর অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সময়ে মানবিক জনসেবামূলক কাজের অংশ হিসেবে নগদ আর্থিক সহযোগিতাসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ।

বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে সম্প্রীতি সুদৃঢ়করণে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে, যা বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ (মঙ্গলবার) সেক্টর সদর দপ্তর, বান্দরবান এর সার্বিক ব্যবস্থাপনায় বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, ক্রাইক্ষ্যংপাড়া সংলগ্ন এলাকায় স্থানীয় অসহায় ও দুঃস্থদের মাঝে সর্বমোট ১৫০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বান্দরবান সেক্টরের সম্মানিত সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি এবং অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর খন্দকার মোর্শেদ জামানসহ অন্যান্য পদবীর বিজিবি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মেজর খন্দকার মোর্শেদ জামান
অতিরিক্ত পরিচালক (অপারেশন)
বিজিবি, সেক্টর সদর দপ্তর, বান্দরবান । 

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪