মোঃ আল ইমরান রুবেল, পটুয়াখালী।
বাংলাদেশ জাতাীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা সাধারন জনগনের নিকট পৌছে দেয়ার বিষয়ে জেলা ও উপজেলা শাখা বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের কর্মীসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত।
শনিবার(২৮ ডিসেম্বর বিকেল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপির সদস্য সাবেক সাধারন সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না মিয়ার সভাপতিত্বে কর্মীসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির
জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্ব-রাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ছিল আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি। এই ৩১ দফা হচ্ছে এ দেশের মানুষের মুক্তির সনদ।
রাষ্ট্র কাঠামোমেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। তাই ৩১ দফা সম্পর্কে সাধারন মানুষের কাছে পৌছে দেয়ার জন্য বিএনপির সকল স্তরের নেতা- কর্মীদের প্রতি আহবান জানান। এ সময় খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা ও উপজেলা বিএনপির হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হন।