ঢাকা   ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাহাপুর ইউনিয়ন বি,এন,পি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে করটখিলে ইফতার ও দোয়া অনুষ্ঠান

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ২২, ২০২৫
  • 61 শেয়ার

রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।

 

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের করটখিল দিঘীরপাড়ে বি.এন.পি ও বি.এন.পি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে করটখিল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় ইউনিয়ন বি.এন.পি এর নেতা হাসমত উল্ল্যাহ মেম্বার এর সভাপতিত্বে ও শাহাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আজিম হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বি.এন.পি এর যুগ্ম আহবায়ক আনিছ আহম্মেদ হানিফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বি.এন.পি এর আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহ্ জামাল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুলতান বাবর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবুল শেখ।

উপস্থিত নেতৃবৃন্দরা বক্তব্য কালে বলেন বিগত ১৬/১৭ বছর পর আমরা দলীয় ভাবে নির্ভয়ে ইফতার মাহফিল পরিচালনা করতে পেরেছি, বিগত দিনে আমরা বিভিন্ন যায়গায় গোপনে ইফতার মাহফিল করতে গেলেও নানানভাবে হামলার শিকার হতে হয়েছে। বার বার আমাদের ইফতার মাহফিলে নানান রকম বাঁধা সৃষ্টি করেছে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের লোকজন এবং পুলিশ বাহিনী। মহান আল্লাহর নিকট হাজারো শুকরিয়া আজ আমরা এতো সুন্দর একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে পেরেছি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪