ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
  • 98 শেয়ার

মীর জেসান হোসেন

 

তৃপ্তি : রাজধানীর মিরপুর টেকনিক্যাল দারুস সালামে নিজস্ব কার্যালয়ে শনিবার সকালে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ এর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইউনুস আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “রসুল (সা.)-এর আদর্শ ও শিক্ষা নিয়ে আমরা যদি জীবন অতিবাহিত করতে পারি, তবে অবশ্যই কামিয়াবি অর্জিত হবে। আরো বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ফিরিয়ে দিতে হবে। অনুষ্ঠানে
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ মান্নান। তিনি বলেন, “আমরা সবসময় সমাজ ও দেশের কল্যাণে কাজ করে চলেছি, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজার আলী। এ সময় বক্তব্য রাখেন মোছাম্মৎ কোহিনুর বেগম, মাহমুদা আক্তার ও মোঃ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মিসেস জোবাইদা বেগম, মোছাম্মৎ জলেকা বেগম, মিসেস খালেদা বেগম, গৌরী বেগম, মোঃ কালাম, মোঃ কামরুল, মোঃ হোসাইন প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির অগ্রগতি, মুসলিম উম্মাহর ঐক্য ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪