ঢাকা   ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) ৫৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। 

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, এপ্রিল ১৩, ২০২৫
  • 176 শেয়ার

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার:

 

আজ শনিবার (১২ এপ্রিল ২০২৫) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও পলওয়েলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাহারুল আলম বিপিএম সভায় সভাপতিত্ব করেন।

পলওয়েলের ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ, বিভিন্ন পুলিশ ইউনিটের ডেলিগেটগণ, শেয়ারহোল্ডারগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় ১৫০টি পুলিশ ইউনিটের প্রতিনিধিগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সভায় পলওয়েল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও অতিরিক্ত আইজি (প্রশাসন ) মো. মতিউর রহমান শেখ বক্তব্য রাখেন। পলওয়েলের সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন পেশ করেন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম।

সভায় শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে নতুন শেয়ার ইস্যু ও শেয়ারের মূল্যমান বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ২০২৩-২৪ অর্থবছরে ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্যে আইজিপি বাহারুল আলম বিপিএম বলেন, পলওয়েলের নতুন শেয়ার ইস্যু এবং শেয়ারের মূল্যমান বৃদ্ধির ফলে এর কার্যক্রমে গতিশীলতা বাড়বে। তিনি বলেন, পলওয়েল জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত হয়েছে। সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে পারলে ভবিষ্যতে আমরা এ ধরনের আরো পুরস্কার পাবো।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল) ১৯৬০ সালে পুলিশ সদস্যদের কাছে শেয়ার বিক্রির অর্থ দিয়ে গঠিত হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪