ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বাগেরহাটে আধিপত্যের দ্ব’ন্দ্বে ঈদের দিনে র’ক্তা’ক্ত সং’ঘ’র্ষ, নি’হ’ত- ০২

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫
  • 215 শেয়ার

রাতুল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:

 

 

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে আধিপত্যের বিস্তার কে কেন্দ্র করে চৌধুরী বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) ও মুরসালিন চৌধুরী (৩০) নিহত হয়েছেন। শনিবার ৭ জুন, ২০২৫ সন্ধ্যায় চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

নিহত আজিজুল চৌধুরী সিংগাতি গ্রামের মোশারেফ চৌধুরীর ছেলে এবং মুরসালিন চৌধুরী একই গ্রামের এরশাদ চৌধুরীর ছেলে। আহতদের মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরী বংশের কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর আগেও তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছিল। শনিবার বিকেলে কোরবানির মাংস বিতরণ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে কাবুল চৌধুরীর ভাইপো আজিজুল নিহত হন এবং মুরসালিন গোপালগন্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, কাবুল ও মাসুম মামাতো-ফুফাতো ভাই। তাদের মধ্যে প্রায় ৫০ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪