ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বাড়ি ফিরে ইফতার করা হলো না স্বেচ্ছাসেবক দলের নেতার, সড়কে গেল প্রাণ

Mizanur
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫
  • 82 শেয়ার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

 

জয়পুরহাটের পাঁচবিবিতে রাজনৈতিক ও পারিবারিক কাজে এসেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিপ্লব হোসেন। কথা ছিল বাড়ি ফিরে পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন। কিন্তু তা আর হলো না। ঘাতক সিএনজি সড়কে কেড়ে নিলো তাঁর প্রাণ।

সোমবার (০৩ মার্চ) সন্ধা ০৬টা ০৫ মিনিটের দিকে উপজেলার ফিসকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব হোসেন জেলার পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চা গ্রামের (ফকির পাড়া) নুরুল ইসলাম ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বলে দলীয় সুত্রে জানাগেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, জেলার পাঁচবিবিতে রাজনৈতিক ও পারিবারিক কাজে এসেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিপ্লব হোসেন। ফিরে বাড়িতে পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন বলে বের হোন। ফিসকার ঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বিপ্লব। এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তা জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে সিসি ক্যামেরার ভিডিয়ো সংগ্রহ করেন।

এ বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান , এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪