ঢাকা   ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বান্দরবান রিভারভিউ এসোসিয়েশন কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ৮, ২০২৫
  • 83 শেয়ার

মো: রমজান আলী, স্টাফ রিপোর্টার:

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান-২০২৫ উপলক্ষ্যে বান্দরবান রিভারভিউ এসোসিয়েশন এর আয়োজনে ৮মার্চ শনিবার সকাল ১০টায় বালাঘাটাস্থ ফরজ আলী পাড়া রিভারভিউ স্থায়ী কার্যালয়ে এতিম, গরীব ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ও শিক্ষা অনুরাগী আলহাজ্ব মোহাম্মদ ইসলাম কোম্পানি, প্রতিষ্ঠাতা সদস্য, বান্দরবান বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আই, কে, দারুল হিদায়াহ মডেল মাদরাসা,বান্দরবান।

বান্দরবান রিভারভিউ এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃআবদুল ছাত্তার এর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলোওয়াত ও নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বান্দরবান রিভারভিউ এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ সরোয়ার উদ্দীন রাজু,ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আবুল মনসুর,পরিচালক অর্থ মোঃ রিয়াদ হোসেন, সদস্য মোঃ হারুনুর রশিদ মিয়া, বান্দরবান রিভারভিউ এসোসিয়েশনের নির্বাহী সদস্য সাংবাদিক মুহাম্মদ আলী,নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম,নির্বাহী সদস্য মাস্টার মো:শাহাজান।

অনুষ্ঠানে রিভারভিউ পরিবারের আরও যে সকল সদস্যগণ উপস্থিত ছিলেন যথাক্রমে সদস্য মোঃ সেলিম উদ্দিন,মোঃ রাসেল, মোঃ হারুনর রশিদ (ডিলার),মোঃ মনসুরুল আলম, মো:আব্দুল মালেক, মো: শাহাদাত,শেখ মু: ফারুক মোঃ ইসমাইল প্রমুখ।

প্রধান অতিথি উনার বক্তব্যে রমজান মাসের ফজিলত ও গুরুত্ব, ইসলামী শিক্ষার গুরুত্ব, দান সাদকার গুরুত্ব সহ রমজান মাস সামনে রেখে ইফতার সামগ্রী বিতরণ ও সমাজিকন জনকল্যাণ মূলক কাজে অংশগ্রহন এবং অবদান রাখায় রিভারভিউ সংগঠন ও সদস্যদের ভুয়াসী প্রশংসা করেন এবং অত্র সংগঠনের সকল সদস্যদেরকে ঐক্যবদ্ধ ভাবে চলার ও কাজ করার আহবান করেন।

প্রধান অতিথি ভবিষ্যতেও রিভারভিউর প্রতিটি সামাজিকও জনকল্যাণমূলক কর্মকান্ডে অংশগ্রহন ও সহযোগিতার আশ্বাস প্রদান করে এবং রিভারভিউ এসোসিয়েশন কে নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থ সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতি উনার সমাপনী বক্তব্যে ইফতার সামগ্রী বিতরণ ফান্ডে যে সকল সদস্য নগদ অর্থ সহায়তা সহ সুন্দর পরামর্শ ও শারিরিক ও মানসিক ভাবে এবং উপস্থিত হয়ে সহযোগীতার মাধ্যমে সুশৃঙ্খলভাবে সুন্দর অনুষ্ঠান সু-স্পন্ন করতে পারায় প্রধান অতিথি সহ ইফতার বিতরণ উপ-কমিটি ও রিভারভিউ পরিবারের সদস্য সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪