ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোরকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ২৪, ২০২৫
  • 89 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে মোটরবাইক চুরি করে পালিয়ে যাবার সময় জনতার হাতে চোর আটক। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোর রবিউল ইসলামকে (২২ মে) বৃহস্পতিবার রাতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে ২২ মে বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম জামে মসজিদের সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসার সুপারের ব্যবহি্ত মোটরবাইকটি প্রতিষ্ঠানের সামনে লক করে রেখে । এমন সময় রানীশংকৈল উপজেলার আরশি গ্রামের রমজান আলীর ছেলে রবিউল ইসলাম ও একই এলাকার মোটরবাইক মেকার আনোয়ার হোসেন। মিলে তার প্রতিষ্ঠানের সামনে থেকে মোটরবাইকটি চুরি করে পালিয়ে যাবার সময় জনতার হাতে চোর রবিউল ইসলামকে আটক করে অপর চোর আনোয়ার হোসেন পালিয়ে যায়। পরে থানা পুলিশ ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দেবনাথ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত স্বাক্ষীদের জবান বন্দী জেনে শেষে চোর রবিউল ইসলামকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে ।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি শওকত আলী সরকার বলেন, লাহীড়ী হাটে মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাবার সময় জনতার নিকট ধৃত হলে সংবাদ পেয়ে পুলিশ ও ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে চোরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়। দন্ডপ্রাপ্ত আসামীকে আগামীকাল ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪