ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত- ০২ 

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, মার্চ ১০, ২০২৫
  • 82 শেয়ার

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের ধনকুড়া নামক স্থানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে যায়।

রোববার (৯ মার্চ ) সকাল ১১ টার দিকে নাসিরনগর সদর ইউনিয়নের ধনকুরা গ্রামের ব্রাক অফিসের সামনের সড়কে নাসিরনগর টু বিশ্বরোড আঞ্চলিক সড়কের উপর লাখাই থেকে ঢাকাগামী পালকি বাস ও বিশ্বরোড হতে মোড়াকড়ি গামী সিএনজি সংঘর্ষ হলে তাৎক্ষণিক সিএনজিটি সিটকে সড়কের পাশের খালে পড়ে যায়।দূর্ঘটনায় অজ্ঞাতনামা সিএনজির ড্রাইভার সহ মামুন হোসেন (৩৫)পিতা: মোখলেসুর রহমান সাং কসবা থানা কসবা জেলা.ব্রাহ্মণবাড়িয়া,বিপ্লব কুমার দাস (৪০)পিতা:মৃত অমূল্য কুমার দাস সাং ভবানীপুর,লাখাই, হবিগঞ্জ,জেশী দাস (৩৫)স্বামী.রুমন দাস সাং বামৈ থানা: লাখাই জেলা: হবিগঞ্জ গুরুতর আহত হন ।ঘটনার পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার ভিকটিমদের প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিম মামুন ও বিপ্লব কুমার দাস কে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। ঘাতক হবিগঞ্জ -ভায়া নাসিরনগর – ঢাকা “পালকি” বাসটি চলে যায়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, রোববার গুরুতর আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাস পালিয়েছে গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪