ঢাকা   ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিআরটিসিসহ অন্যান্য পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ২২, ২০২৫
  • 55 শেয়ার

মোঃ আবু রায়হান, সাতক্ষীরা ।

 

ঈদ সমাগত। এখনো বাকী ৮/৯ দিন। এর মধ্যে পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। এই সুযোগ কাজে লাগিয়ে কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করেই চলছে বাড়তি ভাড়া আদায়।  এমনকি খোদ সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকে। ইতোমধ্যে গণপরিবহনে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ চাউর হয়েছে। ঘরে ফেরা এসব মানুষের ভাড়া নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে সরেজমিনে সাতক্ষীরার বিআরটিসি বাস কাউন্টারে গিয়ে জানা যায়, বিআরটিসি বাসের নির্ধারিত ভাড়ার চেয়ে জনপ্রতি ১০০ টাকা থেকে ২০০ টাকা বেশি নেয়া হয়েছে। যাত্রীদের অভিযোগ, প্রতি বছর ঈদ এলে আগে ভাগেই বলা হয় গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হবে না। কিন্তু বাড়ি ফেরার সময় যাত্রীদের কাছ থেকে কায়দা করে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। সবসময়ই যাত্রীদের পকেট কাটা হয়। অনেকটাই বাধ্য হয়েই যাত্রীদের বাড়তি ভাড়া দিতে হয়।আফরোজা খাতুন নামের এক যাত্রী বলেন, আমার কাছ নিয়মিত ভাড়ার থেকে ১০০ টাকা বেশি নিয়েছে ।

বাড়তি ভাড়া নেওয়ার কারণ জানতে চাইলে বিআরটিসির টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্টরা বলেন, ঈদের সময় ফিরতি পথে কোনো যাত্রী পাওয়া যায় না। তাই কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক সেতুর টোল ফি, জ্বালানি খরচ মেটাতে কিছুটা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪