ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিগত ১৫ বছর জকিগঞ্জ-কানাইঘাটে বাস্তবিক অর্থে কোন উন্নয়ন হয়নি :সিদ্দিকুর রহমান পাপলু।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ১, ২০২৫
  • 68 শেয়ার

আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

 

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-০৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিদ্দিকুর রহমান পাপলু আজ সোমবার (২৯ সেপ্টেম্বর)বাদ যোহর উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ মাওলানা আব্দুল গফফার শায়খে মামরখানি (রহ.)’ ও আল্লামা মুকাদ্দছ আলী (র.)’র মাজার জিয়ারত করতে এসে এমন মন্তব্য করেন।

তিনি বলেন,বিগত ১৫ বছর জকিগঞ্জ-কানাইঘাটে বাস্তবিক অর্থে উন্নয়নের কোন ছোয়া লাগেনি। এই সময়কালে ৫০ বছর পিছিয়ে পড়েছে সীমান্তবর্তী এ জনপদ। দেশ স্বাধীনের পর থেকে সিলেটের সবচেয়ে দূরবর্তী এ অঞ্চল বারবার উন্নয়ন বঞ্চিত হয়েছে। প্রকৃত নেতৃত্বের অভাব বারবার অনুভব করেছে জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বিজয়ী হলে বিগত দিনের বঞ্চনার সকল পাওনা আদায় করে নেওয়া হবে। তাই সাধারণ মানুষকে ধানের শীষের পক্ষে গনজাগরণ তুলতে হবে। সোনাসার-মুন্সীবাজার রাস্তায় বেহাল দশা দেখলেই বিগত দিনে কি উন্নয়ন হয়েছে তার বাস্তব চিত্র ফুটে উঠেছে। অথচ এই এলাকায় সাবেক এক এমপির বাড়ি। তিনি অচিরেই এই রাস্তার উন্নয়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বসবেন বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার নায়েবে মুহতামিন মাওলানা আব্দুল হান্নান, মুফতি মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা আসাদ উদ্দিন, জেলা বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আখতার হোসেন রাজুসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪