ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিভিন্ন সাংবাদিক সংগঠন গুলির চাপে মুক্তি পেলেন সাংবাদিক টিপু, ফুলের মালায় বরণ

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
  • 65 শেয়ার

বিশেষ প্রতিনিধি: একাধিক সাংবাদিক সংগঠনের চাপের মুখে অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রোকনুজ্জামান টিপু। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক টিপুকে জামিনে মুক্তি দেওয়া হয়।

আজ সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল করা হয়। টিপুর পক্ষে অ্যাডভোকেট বদিউজ্জামান আপিল করার পাশাপাশি জামিনের আবেদন করেন।সাংবাদিক নেতাদের উপস্থিতিতে শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে ঘটনার মুহূর্তে ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মুক্তি দাবি করা হয়, এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ঐক্য ফোরাম, তালার স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ টিপুর মুক্তির দাবিতে নানাবিধ কর্মসূচি পালন করেন। এবং দেশের পাকিস্তানি ও জাতীয় পত্রিকায় সংবাদটি ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক টিপুর মুক্তির জন্য আবেদন করেছিলেন।

জামিনে মুক্তির পর তাকে বরণ করেন নেন স্থানীয় সাংবাদিকরা। ঘটনার বিবরণে জানা যায়, ভবন তৈরির কাজের অনিয়মের তথ্য চাওয়ায় টিপুকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছিলেন নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল। ভুক্তভোগী পরিবারের দাবি এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার জড়িত রয়েছে। যা তদন্ত করলে বেরিয়ে আসবে। খোঁজ নিয়ে জানা যায় তিনি বিগত আওয়ামীলীগ সরকারের পৃষ্ঠপোষকতায় যেখানে চাকরি করেছে সেখানে নানা ধরনের ঘটনা ঘটিয়েছে এবং ক্ষমতার প্রভাব খাটিয়েছে। বিষয়টি তদন্তের জন্য সাংবাদিক মহল জোর দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪