ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, রাত থেকেই ফ্লাইট চালু

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
  • 83 শেয়ার

্নিজস্ব প্রতিবেদকঃ

 

আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় বিকেল নাগাদ আগুন নিভিয়ে ফেলা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। তবে ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। রাত থেকেই সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে শীঘ্রই তদন্ত কার্যক্রম শুরু হবে। ঘটনার উৎস শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের প্রতি ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪