ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিরলে জুলাই আগষ্ট অভ্যুত্থানে নিহত আসাদুলের মরদেহ কবর থেকে উত্তোলন

Mizanur
  • প্রকাশিত : সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
  • 106 শেয়ার

মো: মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি:

 

দাফনের ৫ মাস পর ময়না তদন্তের জন্য দিনাজপুরের বিরলে কবর থেকে তোলা হলো জুলাই আগস্ট বিপ্লবে ঢাকায় নিহত হওয়া আসাদুল হক বাবুর মরদেহ।

সোমবার দুপুরে উপজেলা (ভার:) নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসতেহাক আহমেদ এর উপস্থিতিতে আসাদুল হক বাবুর গ্রামের বাড়ী বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের পাকুড়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পঠানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা সিআইডি’র ইন্সপেক্টর ইরফান আলী, বিরল থানার ওসি আব্দুস ছবুর প্রমূখ সিআইডি’র ইন্সপেক্টর ইরফান আলী জানান, মৃত্যুর পর তার মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। তাই বিজ্ঞ আদালতের আদেশক্রমে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে ময়না তদন্তের জন্য মরদেহটি উত্তোলন করা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে লাশ পাঠানো হবে এবং ময়না তদন্তের পরে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য যে, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মিছিলে যোগদানের জন্য আসাদুর হক বাবু বের হয়। পথিমধ্যে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্থা এলাকায় পৌছালে গুলির আঘাতে তিনি নিহত হন। পরবর্তীতে তার বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে ঢাকা মহানগর অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওই মামলার দায়িত্ব দেয়া হয় সিআইডিকে এবং মামলার প্রেক্ষিতে ময়না তদন্তের জন্য মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪