ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক বিভিন্ন প্রকার বীজ ও সার বিতরণ

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
  • 96 শেয়ার

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

 

 

বিলাইছড়িতে তিন ইউনিয়নে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বীজধান, সার ও অন্যান্য শস্য বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) কৃষি অফিসের আয়োজনে সকালে ডরমিটরি ঘাট হতে এইসব সার ও বীজ বিতরণ করা হয়।

কৃষি উপকরণের মধ্যে হাইব্রিড জাতীয় ধানের বীজ ৫০ জনকে ২ কেজি করে বিতরণ করা হয়েছে । আরও বিতরণ করা হয়েছে উফঁশী ধানের বীজ ২৫ জনকে, সঙ্গে সার ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি।

এছাড়াও বিতরণ করা হয়েছে সরিষা বীজ ১৫০ জনকে ১ কেজি করে, সঙ্গে এমওপি সার ১০ কেজি, ডিএপি ১০ কেজি। সূর্য্যমূখী বীজ ১০ জনকে ১ কেজি করে সঙ্গে এমওপি ১০ কেজি, ডিএপি-১০ কেজি। বাদাম বীজ ৫০ জনকে ১০ কেজি করে, সঙ্গে ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি। আরো অড়হর ৩০ জনকে ২ কেজি করে, সঙ্গে ডিএপি ৫ কেজি, এমওপি ৫ কেজি করে বিতরণ করা হয়েছে ।

বিতরণের সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, ওয়ার্ড মেম্বার বাবু লাল তঞ্চঙ্গ্যা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিভূতিভূষণ চাকমা, অনুময় চাকমা, রুবেল বড়ুয়া, বদিউল আলম, সুব্রত গুপ্ত, সুকান্ত কুমার মোদক, কৃষক বিশাল চাকমা ভরত চন্দ্র তঞ্চঙ্গ্যা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪