ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে সহকারী পরিচালক ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫
  • 95 শেয়ার

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

 

 

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০:০০ টায় তিনি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও  কমিউনিটি ক্লিনিক ও উপ- স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন বলে জানা যায়।

এসময় পরিচালকের সঙ্গে পরিদর্শন ও নিরীক্ষণ দলের উপস্থিত ছিলেন  অডিট এন্ড একাউন্ট অফিসার দেওয়ান মোহাম্মদ সেলিম উদ্দিন, এসএএস সুপার মো. শহিদুল ইসলাম,এসএএস সুপার  সৈয়দ মো: হাসিবুর রহমান, অডিটর মো. আবু বাশার এবং ডিস্ট্রিক্ট সুপারিন্টেন্ডেন্ট কিরণধর চাকমা।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুরজিত দত্ত ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ এবং হাসপাতালের সুবিধা অসুবিধার কথা জানেন। জানা গেছে, পরিদর্শন টীম ২২ তারিখে সিভিল সার্জন কার্যালয়,২৩ তারিখে জুরাছড়ি বরকল স্বাস্থ্য কমপ্লেক্স ,২৪ তারিখে  কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স  , ২৫ তারিখে কমিউনিটি ক্লিনিক এবং ২৬ তারিখে দুর্গম বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন।

এতে আরও জানা গেছে, বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল খুবই  কম থাকার কারণে হঠাৎ রোগীর চাপ যদি বেড়ে যায়, তাহলে  সামাল দেওয়া খুবই  কঠিন হয়ে পড়ে।  বর্তমানে ম্যালেরিয়া ও ভাইরাস জনিত রোগীর সংখ্যা বেশি পরিলক্ষিত হচ্ছে। তাই স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি এবং  হাসপাতাল কর্তৃপক্ষ ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম ও জনবল বৃদ্ধি করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪