ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিশ্বম্ভরপুরে বিজিবি’র সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

Mizanur
  • প্রকাশিত : শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
  • 58 শেয়ার

আমির হোসেন, স্টাফ রিপোর্টার:

 

সুনামগঞ্জ ২৮ বিজিবির সহায়তায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে ধনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ২০ জন হতদরিদ্র নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন সুনামগঞ্জ বিজিবি ২৮।

২৩ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে নাগরিক টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু’র আয়োজনে- সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়ানের সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন নাগরিক টেলিভিশনের সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু সহ চিনাকান্দি বিওপির ক্যাম্প সুবেদার আঃ- রহিম ও ধনপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়াডের মেম্বার আব্দুস সালাম সহ আরো অনেকে।

চিনাকান্দি বিওপির ক্যাম্প সুবেদার আঃ- রহিম বলেন বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় আজ বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর পক্ষ থেকে’ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল বিতরণ শেষে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু ও এলাকাবাসীকে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪