মোঃ মেহেদী হাসান,শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (৫ জুন) এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ কামরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
আলোচনা সভায় পরিবেশ সুরক্ষার গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সবুজায়নের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রশাসন সহ স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন।