ঢাকা   ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুড়িগ্রামে সংলাপ। 

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মার্চ ১৬, ২০২৫
  • 76 শেয়ার

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুড়িগ্রামে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা হলরুমে শিক্ষক কর্মচারী ঐক্যজোট কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

জোটের আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, প্রিন্সিপাল নুর বখত, অধ্যাপক মোখলেছুর রহমান, অধ্যক্ষ মোবাশ্বের রাশেদীন, অধ্যক্ষ দবির উদ্দিন, শিক্ষক দেওয়ান এনামুল, নুর নবী, সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহ অধ্যাপক ফজলুল হক প্রমুখ।

বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে চাকরি জাতীয়করণ করা। এই আন্দোলনে সকল শিক্ষক কর্মচারীদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪