ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ২৪, ২০২৫
  • 83 শেয়ার

মীর জেসান হোসেন তৃপ্তী:

 

দেশ বরন্য সাংবাদিকদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায় রাজধানীর মিরপুরে দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাকেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় জাতিয় দৈনিক মাতৃজগতের জন্য দোয়া কামনা করে বলেন, সাংবাদিকদের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে। সাংবাদিকদের সরকারী ভাবে ভাতার প্রদান করতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি এ সময় বলেন, সাংবাদিকদের মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করতে হবে। অনুষ্ঠানে উদ্ভোধক হিসাবে লিলেন ট্রাফিক পুলিশের মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস। তিনি এ সময় বলেন,সাংবাদিকদের সংবাদ সংগ্রেহের সময় নিরাপত্তার প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহা-সচিব ও দৈনিক পাঞ্জেরির নির্বাহী সম্পাদক তালুকদার রুমি। তিনি এ সময় বলেন,দেশে গণতন্ত্র বাস্তবায়ন করতে হলে সাংবাদিকদের সাংবাদিকতার স্বাধীনতা দিতে হবে। দেশে এখনো আওয়ামীলীগের দোসরা নানা বিধ চক্রান্ত করছে,তাদের প্রতিহত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি এ সময় বলেন,আমরা সাংবাদিকদের উন্নয়নের কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জাতিয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি এ সময় বলেন, যখন যে সরকার আসে তখন সে তার মত সাংবাদিকদের ব্যবহার করেন। এটা আর হতে দেওয়া হবে না। এ সময় আরো বক্তব্য রাখেন, মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন। তিনি এ সময় বলেন, সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশ করতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জুলাই এক্টিভিস্ট ফোরামের কেন্দ্রীয় সম্পাদক শিরিন চৌধুরী, দৈনিক জনজাগরণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম, দৈনিক ক্রাইম সংবাদের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাত মোল্লা, সাংবাদিক মাসুম বিল্লাহ, সুমন খান, বশির আহম্মেদ, মোঃ জুয়েল, মোঃ আঃ মালেক, মোঃ ফোরকান মোল্লা, মোঃ বাদশা, মোঃ সরোয়ার,মোঃ মাহাবুব, মোঃ নুরুল হক, মোঃ সুলতান, মোঃ মুন্না, মোঃ রাজিব,মোঃ মহাসিন, মোঃ রাতুল, শামিম আক্তার,মোঃ রাজিব শিকদার, মোঃ শামসুর রহমান প্রমূখ। এ সময় সভাপতি তার সমপনী বক্তব্যে বলেন, দৈনিক মাতৃজগত পত্রিকা কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি।

আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই দৈনিক মাতৃজগত পত্রিকা একটি আদর্শ নিরেপেক্ষ দৈনিকে পরিনত করবো। সন্ধ্যার পরে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪