ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত- ০২

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
  • 68 শেয়ার

মোঃ সাদেকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া । 

 

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনামত মিয়া (৬৫) ও আজাদ আলী (৫০) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে। বিজ্ঞাপন নিহত আনামত মিয়া ওই এলাকার মিছির আলীর ছেলে ও নিহত আজাদ একই এলাকার ওমর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার। তিনি বলেন, বিশুতারা গ্রামের আজাদ আলী ও ইনসান মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। মঙ্গলবার ভোরে ইনসানের লোকজন আজাদের ওপর হামলা করেন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

সকালে এই খবরে আজাদের লোকজন ইনসানের লোকজনের বাড়িতে হামলা করে। তিনি আরও বলেন, পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হামলায় গুরুতর আহত হন আনামত মিয়া। তাকে উদ্ধার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে আজাদ আলী ও আনামত মিয়া মারা যান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪