ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ হাজার ৫৭৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যক্তি গ্রেফতার পরিবেশের জন্য মারাত্মক হুমকি—নিষিদ্ধ পলিথিনের পাহাড় জব্দ, কসবায় কৃষ্ণচন্দ্র সাহা আটক

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, আগস্ট ২৪, ২০২৫
  • 80 শেয়ার

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কসবা পৌরসভার শাহাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ বিপুল পলিথিন জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শাহাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় কৃষ্ণচন্দ্র সাহার বাড়ি থেকে ৬ হাজার ৫৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার হলেন শাহাপুর এলাকার মৃত রায়মন চন্দ্র সাহার ছেলে কৃষ্ণচন্দ্র সাহা (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিনের মজুদ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন—
“নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও সরবরাহের অভিযোগে কৃষ্ণচন্দ্র সাহাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা ৬ হাজার ৫৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

বাংলাদেশে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ২০০২ সাল থেকে পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ। তবুও দেশের বিভিন্ন এলাকায় গোপনে এ ব্যবসা চালু রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে আসলেও নিষিদ্ধ এ পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪