ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ১৭, ২০২৫
  • 124 শেয়ার

নিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শনিবার (১৭ মে) দলটির পক্ষ থেকে এ ঘোষণা আসে।নাসিরনগরর উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেলের মুখপাত্র মো. জাহিদুল ইসলাম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন

ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর অধ্যাপক আমিনুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া ২ আশুগঞ্জ-সরাইল মোবারক হোসাইন আকন্দ জেলা আমীর ব্রাহ্মণবাড়িয়া ৩ সদরবিজয়নগর জোনায়েদ হাসান,ব্রাহ্মণবাড়িয়া ৪ (আখাউড়া-কসবা)- আতাউর রহমান সরকার,ব্রাহ্মণবাড়িয়া -৫ (নবীনগর)- এডভোকেট আব্দুল বাতেন (সুপ্রীম কোর্ট) ও ব্রাহ্মণবাড়িয়া -৬ (বাঞ্ছারামপুর)- অধ্যাপক নকিবুল হুদা।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও নাসিরনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বলেন  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশেই দলীয় প্রার্থী ঘোষণা করবে কেন্দ্র। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলীয়ভাবে সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে পর্যালোচনার পর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে আমাদের কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। দুর্নীতি শোষণ-পীড়ন ও মাদক-সন্ত্রাসমুক্ত মানবিক সমাজ গড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪