ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
  • 185 শেয়ার

সাগর কুমার বাড়ই, তেরখাদা প্রতিনিধি (খুলনা):

 

 

২২জুলাই দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ব‍্যাক স্বাস্থ্য কর্মসূচি যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প এর আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুন্নবী তুহিন এর সভাপতিত্বে এবং ডেন্টাল সার্জন মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল মান্নান।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পার্থ প্রতীম দেবনাথ, সহকারী অধ্যাপক কে এম আলী এহসান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম, মোঃ আকাশ মাহামুদ হৃদয়, ব্র্যাকের অফিসার ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ, খুলনা, তেরখাদা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম।

গত ২২ জুলাই এবং ২১ জুলাই ( দুই দিন ) ব্যাপী এ কর্মশালায় ৬টি ইউনিয়নের ৫৪জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। কর্মশালায় জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় ‘যা বাস্তবায়নের জন্যেও অংশগ্রহণকারীদের উপর গুরুত্বারোপ করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪