ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে কুমিল্লাস্থ বৃহত্তর দাউদকান্দি, মেঘনা ও তিতাস ছাত্রকল্যাণ পরিষদ ।

Mizanur
  • প্রকাশিত : শনিবার, মে ৩১, ২০২৫
  • 99 শেয়ার

মোঃ শরিফুল ইসলাম। 

 

 

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হতে আগত শিক্ষার্থীদের সহায়তায় “স্টুডেন্ট হেল্পলাইন বুথ” স্থাপন করে কলম, পানি ও ওর‍্যাল স্যালাইন বিতরণসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে বৃহত্তর দাউদকান্দি ( দাউদকান্দি – মেঘনা – তিতাস ) ছাত্রকল্যাণ পরিষদ, ভিক্টোরিয়া কলেজ ইউনিট।

আজ শনিবার (৩১ মে) সকাল নয়টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গনে এই সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব বোরহান উদ্দিন ভূঁইয়া এবং উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাসেল আহমেদ রাফি। আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য মোঃ শরিফুল ইসলাম, সভাপতিত্ব করেন ইউনিট সভাপতি পাপ্পু সাহা এবং উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহসহ সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ।

ভলান্টিয়াররা পরীক্ষার্থীদের রুম ও ভবন খুঁজে পেতে সহায়তা, মোবাইল-ব্যাগ-মানিব্যাগ সংরক্ষণ, দিকনির্দেশনা প্রদানসহ নিরবচ্ছিন্ন সেবায় নিয়োজিত ছিলেন।অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও ছাত্রকল্যাণভিত্তিক এ উদ্যোগ শিক্ষার্থীদের কাছে যেমন উপকার বয়ে এনেছে, তেমনি একটি সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে আমাদের প্রতিশ্রুতি দৃঢ় করেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪