ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভালুকায় আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মে ১৬, ২০২৫
  • 180 শেয়ার

আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি:

 

 

ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি স্পোর্টস একাডেমির আয়োজনে “আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ -এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে হবিরবাড়ি ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলম। খেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও খ্যাতিমান ক্রীড়াবিদ সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম এবং যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহী হয়ে মাদক ও অন্যান্য সামাজিক অনৈতিকতা থেকে দূরে থাকার আহ্বান জানান। একইসঙ্গে তিনি প্রয়াত আরাফাত রহমান কোকোর ক্রীড়া সংগঠনে অবদান ও তরুণদের খেলায় সম্পৃক্ত করার চেষ্টাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ভালুকা পাইলট ক্লাব ও হৃদয়ে কবি নজরুল ফুটবল একাদশ, শ্রীপুর। খেলা দেখতে মাঠজুড়ে ছিল বিপুল সংখ্যক দর্শকের ভিড়। ওই খেলায় ভালুকা পাইলট ক্লাব ২-১ গোলে জয় লাভ করে।আয়োজকরা জানান, টুর্নামেন্টে বিভিন্ন জেলার নামকরা ফুটবল দল অংশগ্রহণ করবে এবং খেলা চলবে আগামী ঈদ পর্যন্ত।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪