ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভালুকায় বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, নভেম্বর ১২, ২০২৫
  • 88 শেয়ার

আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি:

 

 

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাসের ধাক্কায় সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিকবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম গফরগাঁও উপজেলার মশাখালী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে সিরাজুল ইসলাম মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ একটি অজ্ঞাতনামা বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত চলে যায়।

খবর পেয়ে ভালুকা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভালুকা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, “নিহতের লাশ থানায় রাখা হয়েছে। স্বজনরা আসলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।”

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪