ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভালোবাসা বড়ইয়া ইউনিয়ন গ্রুপের বিজয় ফটো উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

MD: Habibullah 164
  • প্রকাশিত : সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
  • 89 শেয়ার

আলামগীর শরীফ, ঝালকাঠি ।

 

ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ফেসবুক আইডি ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন গ্রুপ কর্তৃক আয়োজিত।

বিজয় ফটো উৎসব-২০২৪ এর তিন জন বিজয়ীর মধ্যে প্রথম বিজয়ী মোঃ আবির আহমেদ রানাকে ২৩ ডিসেম্বর রোজ সোমবার বিকেল ০৫ ঘটিকায় বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন গ্রুপের প্রধান পরিচালক জিয়া সুমনের পরিচালনায় উপস্থিত ছিলেন গ্রুপের সম্মানিত সদস্য গোলাম কিবরিয়া বাদল, আলমগীর শরীফ, হাওলাদার বেল্লাল ও ইউনিয়নের ০৯ টি ওয়ার্ড থেকে আগত শতাধিক সদস্যরা।

উক্ত অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ও সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রুপের অন্যতম সদস্য রুমানা হক রিতা (ডাক্তারবাড়ী), ওয়াসিম আহম্মেদ (ডাক্তারবাড়ী) ও জহিরুল ইসলাম সোহেল (বড়বাড়ী)। উল্লেখ থাকে যে, বাকি দু,জন ঢাকায় অবস্থান করার কারনে তাদেরকে ঢাকাতে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার হিসেবে সকল বিজয়ীদেরকে-ই সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হবে। এ-গ্রুপের প্রতিযোগিতা ও মানবিক কার্যক্রম সহ সামাজিক কর্মকাণ্ড চলমান থাকবে বলে জানান পরিচালক জিয়া সুমনসহ বক্তারা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪