ঢাকা   ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভাষার জন্য আত্মোৎসর্গের নজির বিশ্বে একমাত্র আমাদেরই রয়েছে- মাওলানা মুখলিছুর রহমান

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
  • 72 শেয়ার

আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

 

মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এবং জকিগঞ্জ আইডিয়াল কে.জি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আত্মোৎসর্গের নজির বিশ্বে একমাত্র আমাদেরই রয়েছে। তাই তো ইউনেস্কো আমাদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ২১ ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই ঘোষণা বাংলা ভাষার মর্যাদাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। এটা নিঃসন্দেহে আমাদের গর্ব ও অহংকার। কিন্তু দুঃখের বিষয়, আমরাই আবার এই মর্যাদাকে ভূলুণ্ঠিত করছি প্রতিনিয়ত। ভাষা আন্দোলনের পর প্রায় সত্তর বছর পার হয়ে গেলেও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করা সম্ভব হয়নি এবং শুদ্ধ বাংলা চর্চার তাগিদও নেই।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে শাহাদাতের মধ্য দিয়ে আমাদের বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। এখন বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করা আমাদের দায়িত্ব। দেশের অফিস আদালত-সহ সর্বত্র বাংলা ভাষার চর্চা ও ব্যবহার নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ পৌর শহরে জকিগঞ্জ আইডিয়াল স্কুলের উদ্যোগে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। স্কুলের অধ্যক্ষ কাজী মাওলানা হিফজুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান খেলাফত মজলিস নেতা মাওলানা মুখলিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ এক্সেলেন্স একাডেমির চেয়ারম্যান আল-ইসলাহ নেতা মাওলানা আবুল কালাম আজাদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক কেএম মামুন, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি জাফরুল ইসলাম, আল-ইহসান একাডেমির সাবেক প্রিন্সিপাল খায়রুল ইসলাম মুন্সী।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪