ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভুরুঙ্গামারীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, আগস্ট ২৪, ২০২৫
  • 41 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে রিশাদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের আসমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিশাদ ওই গ্রামের শিপন মিয়ার ছেলে। শিশুটি বাবা-মায়ের সঙ্গে নয়; তারা কর্মসূত্রে ঢাকায় থাকায় রিশাদ দাদীর কাছে ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে শিশুটি বাড়ির বাইরে চলে যায়। এ সময় অসাবধানতাবশত পাশের খালে পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে তাকে খালে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ইউডি মামলা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪