ঢাকা   ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভূরুঙ্গামারীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ২১, ২০২৫
  • 76 শেয়ার

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকালে উপজেলার ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূরুঙ্গামারী উপজেলা শাখা ও সহযোগী সংগঠন দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদারের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি অন্যতম সদস্য ও ড্যাব নেতা ডা. ইউনুস আলী। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিপুলসংখ্যক নেতা কর্মীরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইউনুস আলীর বলেন, অন্তর্বতীকালীন সরকারের আশেপাশে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লোকজন ঘাপটি মেরে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত থেকে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার পায়তারা করছে।

উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফবিদুল হক শাহিন শিকদার, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪