ঢাকা   ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভোক্তা অধিকার অধিদপ্তরের দেবহাটা উপজেলার কুলিয়া বাজার পরিদর্শন।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ২২, ২০২৫
  • 81 শেয়ার

মোঃ আবু রায়হান: 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (২২ মার্চ) শনিবার দুপুরে দেবহাটার কুলিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজার পরিদর্শন ও জরিমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে উক্ত বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। সাথে ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের একটি ফোর্স টিম, ক্যাব সদস্য ও দুপ্রক সদস্য সাকিবুর রহমান বাবলা।

এই বাজারে কিছু ফার্মেসি ও বস্ত্রালয় পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অভিযোগে মেসার্স শোভা মেডিকেল হলে ৭ হাজার ও রিহান ফার্মেসিতে ১ হাজার টাকা মিলে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৫১ ধারা লংঘনে।

এছাড়া উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা। তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও বক্তব্য রাখা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪