ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ভোলাহাটে সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন রজতজয়ন্তী উদযাপিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
  • 104 শেয়ার

মোঃ শাহাদাত হোসেন, ভোলাহাট প্রতিনিধি:

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার বৃহত্তর বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ১ম রি-ইউনিয়ন রজতজয়ন্তী অনুষ্ঠান।

আজ ২ এপ্রিল বুধবার সকাল সাড়ে সাতটার সময় পিটি প্যারেডের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং বিকাল পাঁচটায় অতিথি বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়। এই রজত জয়ন্তী ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠানের শুভাগম্য ছিল ১৯৬৫-২০২৫ সালের সকল প্রাক্তন এবং নবীন ছাত্রছাত্রীবৃন্দ।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাইসিন গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ তথা দেশের খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান রাজশাহী কলেজের অধ্যক্ষ মুঃ যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ দবিউর রহমান, ভোলাহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দিন, ভোলাহাট মোহবুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ রহমত আলী।

অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফরিজুদ্দিনের সভাপতিত্বে এবং রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলের এজিম মোঃ মেহেদী হাসান কমলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষকবৃন্দ, সুধীজন সহ সাবেক ও বর্তমান প্রায় দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানটি বেশ কয়েকটি ইভেন্টের মাধ্যমে সকাল থেকে রাত পর্যন্ত চলে। এর আগে সকাল সাড়ে আটটার সময় একটি বর্ণাঢ্য র‍্যালি স্কুল চত্বর থেকে বের হয়ে বৃহত্তর বজরাটেক এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন কমপক্ষে ৫ বছর অন্তর একটা করে রি-ইউনিয়ন করা প্রয়োজন। সেইসাথে অসহায়, অস্বচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগীতার একটা প্লাটফরম তৈরি করতে হবে যাতে করে কেউ যেন লেখাপড়া অবস্থায় ঝরে না যায়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪