ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধিতা দু’পক্ষে সংঘর্ষে আহত- ১০

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ১৭, ২০২৫
  • 90 শেয়ার

মোঃ মোবারক হোসেন নাদিম, নরসিংদী জেলা প্রতিনিধি:

 

 

নরসিংদীর মনোহরদী উপজেলা খিদিরপুর ইউনিয়ন মনতলা গ্রামের জমি সংক্রান্ত বিরোধিতা কেন্দ্র করে দু’পক্ষই মারামারি করে মারাত্মক ভাবে আহত হয়েছেন।সরজমিনে গিয়ে জানা যায় জমির সীমানাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে একপর্যায়ে দেশি অস্ত্র দা, ছুরি, কুড়াল, চাপাতি, রড় নিয়ে ব্যাপকভাবে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে এবং গ্রামের লোকজনের সহযোগিতা একপর্যায়ে নিয়ন্ত্রণে আসে। মোঃ সোহেল রানা অভিযোগ তার নিজ জমিতে গেলে তাকে বাধা দেয় মোঃ মকুল মিয়া, তার ছেলে কাইয়ুম, সজিব, মাহমুদ সিদ্দিক তৌফিক, আব্দুল বাকার ও তার ছেলে মাহফুজ ছিদ্দিক, দোলেনা, মহিবুল্লাহ, ফরিদ, সামসুন্নাহার, সাবিকুলন্নাহার, খোদেজা ও রত্না সহ ৮/১০ জন লোক ঘিরে ধরে তাকে বাঁচাতে তার পরিবার লোকজন ছুটে আসে এবং সংঘর্ষ ও মারামারি ছড়িয়ে পড়ে এক পর্যায়ে সোহেলের লোকজন ব্যাপক দেশীয় অস্ত্রের দ্বারায় আঘাতপ্রাপ্ত হন।।

তারা হলেন, মোঃ সোহেল রানা বয়স ৩৪ পিতা সুরুজ মিঞা, মোহাম্মদ আবুল কাশেম বয়স ৩৫ পিতা আবুল হোসেন, মোহাম্মদ বাবু মিয়া (রাব্বি) বয়স ২২, মোহাম্মদ ফয়সাল মিয়া বয়স ২১ পিতা সুরুজ মিয়া , মোঃ গিয়াস উদ্দিন বয়স ৭০ পিতা মৃত নজমুদ্দিন, মোসাঃ মিনারা খাতুন বয়স ৫৫ স্বামী সুরুজ মিয়া, মোসাঃ রাশিদা খাতুন বয়স ৫০ স্বামী তারা মিয়া, মোঃ সুরুজ মিয়া বয়স ৭০ পিতা মৃত নজুমুদ্দিন।

এই ঘটনায় মনোহরদী মডেল থানায় একটি অভিযোগ পত্র জমা দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪