ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মনোহরদীতে ফ্রি চিকিৎসা সেবা পেলেন সহস্রাধিক অসহায় রোগী ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ২৪, ২০২৫
  • 101 শেয়ার

মো. হিমেল মিয়া, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

 

নরসিংদীর মনোহরদী উপজেলার নিউ কমফোর্ট হাসপাতাল প্রাঃ লিঃ-এর হলরুমে শুক্রবার (২৩ মে ২০২৫) অনুষ্ঠিত হয়েছে একটি দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প।

ইউএসএ’র স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ান লাইট ফাউন্ডেশন ও হার্ভার্ড ভিত্তিক চিকিৎসা স্বেচ্ছাসেবীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় এক হাজারের বেশি দুস্থ ও অসহায় নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে ঢাকা ও নরসিংদীর ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসিন, অর্থোপেডিক ও চক্ষু রোগে রোগীদের সেবা দেন। ফ্রি পরীক্ষার মধ্যে ছিল ডায়াবেটিস, ইসিজি ইত্যাদি, ল্যাব সাপোর্টে ছিল অকুপেশনাল সেফটি অ্যান্ড হিউম্যান ফ্যাক্টর্স ইঞ্জিনিয়ারিং সোসাইটি (OSHEFES)।

ক্যাম্পটির আয়োজনে সহায়তা করেন নিউ কমফোর্ট হাসপাতাল এবং রাজীব হাসপাতাল প্রাঃ লিঃ এর প্রতিষ্ঠাতা বাবু রাজীব রায়। তিনি বলেন, “গ্রামীণ এলাকার দুস্থ জনগণকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন।”

প্রধান সংগঠক হিসেবে নেতৃত্ব দেন আবদুল্লাহ আল কাসেম (ইঞ্জিনিয়ার, ইইই, ডুয়েট), সাথে ছিলেন আবদুল্লাহ আল মাহমুদ ও আবদুল্লাহ আল ফারুক। সংগঠনের কর্ণধার নূর সারা কাদের বলেন, “আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা নয়, বরং সচেতনতা গড়ে তোলা এবং মানুষকে সুস্থ জীবনযাত্রায় উৎসাহিত করা।”

মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে: দৈনিক যায়যায়দিন, দৈনিক কালবেলা, এশিয়ান টিভি (মনোহরদী প্রতিনিধি)।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪