ঢাকা   ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মরহুম আব্দুল আলী লন্ডনী সাহেবে’র ইসালে সাওয়াব উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল সম্পুর্ন

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মার্চ ১৬, ২০২৫
  • 115 শেয়ার

সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:

 

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে’র মরহুম আব্দুল আলী লন্ডনী সাহেবে’র ইসালে সাওয়াব উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬-০৩-২০২৫ ইংরেজি রোজ রবিবার প্যারাডাইজ একাডেমি মাঠে ইফতার মাহফিল পালিত হয়েছে।

নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউ.কে এর প্রয়াত উপদেষ্টা ও বীরেন্দ্র নগর ইন্তাজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা মরহুম আব্দুল আলী লন্ডনী সাহেবের ইসালে সাওয়াব উপলক্ষ্যে সোসাইটির সদস্য লন্ডন প্রবাসী, আরশ সুমন সাহেবের স্পনসরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ রামাদ্বান (১৬ মার্চ রবিবার) নরসিংপুর প্যারাডাইজ একাডেমি ক্যাম্পাসে, নরসিংপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে প্যারাডাইজ একাডেমির শিক্ষার্থী মিসবাহুর রহমান এহসানের কোরআন তেলাওয়াত ও শিশু শিল্পী ইকবাল হোসেন মাহিদের নাতে রাসুল পরিবেশন এবং ইফতার মাহফিল বাস্তবায়ন পর্ষদের আহবায়ক কারী সুরুজ্জামান শিপুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে দোয়া ও ইফতার মাহফিল এর কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার হযরত মাও. ছাদিকুর রহমান দোয়ারাবাজার পূর্ব উপজেলা আল ইসলাহ’র সভাপতি হযরত মাও.মর্তুজ আলী, দারুল কিরাত হুসাইনিয়া শাখার শিক্ষক ক্বারী আলী আহমদ, দ্বীনেরটুক গ্রামের বিশিষ্ট মুরব্বি গোলাম মোস্তফা, প্যারাডাইজ একাডেমির প্রিন্সিপাল মাও. আবুল হাসান মোহাম্মদ মকদ্দুছ, এস.এম.সি সভাপতি আ,ফ,ম সালমান, বোর্ড অব ফাউন্ডার আবুল খয়ের, মাও. আব্দুল হাই ফাউন্ডেশনের মহা সচিব মাহফুজ রহমান, মেধা বিকাশ নরসিংপুর এর সভাপতি আশরাফুল আলম, সমাজ সেবক লায়েক মিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে ইফতার সম্পন্ন হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪