ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র আরেকটি আভিযানিক সফলতা

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫
  • 89 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে সক্রিয় রয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

মাদক চোরাকারবারীদের দৌরাত্ম্য পন্ডু করতে রাত-দিন নিরলসভাবে কাজ করছে এই ব্যাটালিয়নের সদস্যরা। এরই ধারাবাহিকতায় শিয়ালমারা বিওপি’র একটি বিশেষ টহল দল গতকাল ২৪ ডিসেম্বর ভোর ০৪:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্ত পিলার ১৮৯/মেইন হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাইপুকুরিয়া ইউনিয়নের জামাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত ১০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ (CHOCO+) আটক করতে সক্ষম হয়েছে। তবে অভিযান চলাকালীন চোরাকারবারীরা ঘনকুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত কয়েক দিনে নিয়মিত সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ৭২২ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরোও বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪